সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলে কবির
ফজলে কবির

অর্থ বিভাগের সাবেক জে্যষ্ঠ সচিব ফজলে কবিরকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করেছে সরকার। তিনি গত মঙ্গলবার ব্যাংকে যোগ দিয়েছেন। ১৯৮০ সালের অক্টোবরে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) রেলওয়ে ক্যাডারে যোগ দেওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৮৩ সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। ফজলে কবির ৩৪ বছরের পেশাজীবনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সচিব এবং রেল মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এবং বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক ছিলেন। জনাব কবির কর্মজীবনে দেশে ও বিদেশে বিভিন্ন সম্মেলনে অংশ নেন। ২০০৮ সালে তিনি জাতিসংঘের ফিন্যান্স ও বাজেট কমিটির অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বিজ্ঞপ্তি