সোনালী ব্যাংকের নতুন ডিএমডি জাহাঙ্গীর আলম ও জাকির হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মো. জাকির হোসেন সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংক লিমিটেডে যোগ দিয়েছেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর আগে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের লোকাল অফিসের মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। এ ছাড়া মহাব্যবস্থাপক হিসেবে বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রামের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর জাকির হোসেন সোনালী ব্যাংকে যোগদানের আগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি