সোনালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক লিমিটেডের সর্বশেষ ব্যবসায়িক অগ্রগতি নিয়ে গত বৃহস্পতিবার এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের লক্ষ্যমাত্রাগুলো অর্জনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (অতিরিক্ত দায়িত্ব) মো. আতিকুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাইনুল হক, মো. দিলওয়ার হোসেন ভূঁইয়া, মো. খোরশেদ হোসেন প্রমুখ বক্তব্যদেন। এছাড়া সভায়প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহের জেনারেল ম্যানেজার (জিএম) অফিস বা মহাব্যবস্থাপকের কার্যালয়ের জিএমরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।