সোনালী ব্যাংকের ব্যবসায়িক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক মতবিনিময় সভা-২০১১ সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক লুৎফর রহমান খান, অ্যাডভোকেট সত্যেন্দ্র চন্দ্র ভক্ত ও সুভাষ চন্দ্র সিংহ রায়।সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক্রও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমেদ, মহাব্যবস্থাপক মীর মহিদুর রহমান ও দিদার মো. আবদুর রব বক্তব্য দেন।এ ছাড়া সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান, প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকেরা, সব জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ও আঞ্চলিক কার্যালয়ের প্রধান এবং ডিজিএম পদমর্যাদার শাখাপ্রধানেরা উপস্থিত ছিলেন।কাজী বাহারুল ইসলাম ব্যাংকের কর্মকর্তাদের প্রতি যুগোপযোগী নীতি নির্ধারণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করে মুনাফা অর্জনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।