সোনালী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সোনালী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ১১তম সভা সম্প্রতি প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। কমিটির চেয়ারম্যান ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য হাফেজ মাওলানা মুস্তাফীজুর রহমান, মো. মুখলেছুর রহমান, ব্যাংক পরিচালনা পরিষদের পরিচালক মো. মাহবুব হোসেন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও প্রদীপ কুমার দত্ত, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. খোরশেদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আতাউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।