প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের মধ্যে গত বুধবার একটি চুক্তি হয়েছে। সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোজাম্মেল হক খান ও বিকাশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি মঈনুদ্দীন মোহাম্মদ রাহগীর চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে বিকাশের পরিবেশকেরা সোনালী ব্যাংকের সব শাখায় বিকাশের কেন্দ্রীয় হিসাবে টাকা জমা করতে পারবেন এবং ব্যাংকের অনলাইন লিংকের মাধ্যমে লেনদেনের রিয়েল টাইম তথ্য বিকাশ বরাবর পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তি