সোনালী ব্যাংকের ১০০৪ অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংক লিমিটেডের এক হাজার ৪ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কর্মচারীদের হাতে স্থায়ীকরণ-সংক্রান্ত নিয়োগপত্র তুলে দেন। এ সময় পরিচালনা পর্ষদের পরিচালক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ব্যাংকের চেয়ারম্যান ২০ জন কর্মচারীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে স্থায়ীকরণের শুভ সূচনা করেন। অন্যদের যাঁর যাঁর বর্তমান কর্মস্থল থেকে নিয়োগপত্র প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।