প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার সোমালিল্যান্ডে স্কুল ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রাণ-এর আমদানিকারক প্রতিষ্ঠান হাদ্রি ট্রেডিং ইস্ট। সম্প্রতি রাজধানী হার্গেইসার বিভিন্ন স্কুলে এ ক্যাম্পেইনের আওতায় ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হয়। প্রাণের আমদানিকারক মোহাম্মদ ওমর আবদি জানান, প্রায় ১০ বছর থেকে সোমালিল্যান্ডে প্রাণের পণ্য পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।