সোয়া দুই ঘণ্টায় লেনদেন ১৯০ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এখন নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ রোববার বেলা পৌনে একটায় লেনদেনের সোয়া দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সোয়া একটায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪২ পয়েন্ট কমে ৪১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। আধা ঘণ্টায় সূচক ৪৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৭টিরই দাম কমেছে। বেড়েছে ৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, আমরা টেকনোলজিস, যমুনা অয়েল, এনবিএল, সায়হাম কটন, বেক্সিমকো, আরএন স্পিনিং ও ইউসিবিএল।