সোলারিক ৩০ কোটি টাকা মূলধন বাড়াবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা মূলধন বাড়াবে সোলার ইন্টারকন্টিনেন্টাল (সোলারিক) লিমিটেড।
এ কাজে প্রতিষ্ঠানটিকে ব্যবস্থাপনা সহায়তা দেবে ইউনিভার্সাল ফিনান্সিয়াল সল্যুয়েশন (ইউএফএস)।
এ বিষয়ে দুই প্রতিষ্ঠান সম্প্রতি একটি চুক্তি সই করছে। সোলারিকের ব্যবস্থাপনা পরিচালক দিদার ইসলাম এবং ইউএফএসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আমিনুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউএফএসের চেয়ারম্যান সৈয়দ আলমগীর ফারুক চোধুরী, পরিচালক হামজা আলমগীর, তারিক খান, আলমগীর অপু, সোলারিকের প্রধান হিসাব কর্মকর্তা এ বি এম নূর-ই আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।