ফরাসি আর্থিক প্রতিষ্ঠান সোসাইটি জেনারেলের (সোসিয়েতে জেনেরাল) সাবেক কারবারি (ট্রেডার) জেরম কেরভিয়েলকে প্যারিসের একটি আদালত তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।আর্থিক বাজারে কেরভিয়েলের ঝুঁকিপূর্ণ লেনদেনের জন্য আর্থিক প্রতিষ্ঠানটি যে ৭০০ কোটি ডলারের লোকসান গুনেছে, সে ক্ষতিপূরণও তাঁকে দিতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন। তিনি জালিয়াতি, অবৈধভাবে কম্পিউটার ব্যবহার ও বিশ্বাস ভঙ্গের দায়েও অভিযুক্ত হয়েছেন।২০০৮ সালে কেরভিয়েলের এই মারাত্মক ঝুঁকিপূর্ণ লেনদেনের বিষয়টি চিহ্নিত হয়। সে সময় ফ্রান্সের ব্যাংকিং কমিশন ঝুঁকি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সোসাইটি জেনারেলকে ৪০ লাখ ইউরো জরিমানা করে। তবে আদালতে কেরভিয়েল ও তাঁর আইনজীবী দাবি করেন, যে ব্যাংক ঝুঁকিপূর্ণ লেনদেন সম্পর্কে অবহিত ছিল। ২০০৮ সালের প্রথম ভাগে আমেরিকায় লেহম্যান ব্রাদার্সসহ কয়েকটি বড় আর্থিক ও বিনিয়োগ প্রতিষ্ঠানের পতন ঘটার মধ্য দিয়ে আর্থিক সংকট ভয়াবহ আকার ধারণ করে। প্রায় একই সময়ে ইউরোপেও এই সংকট আঘাত হানে। সোসাইটি জেনারেলের বিরাট লোকসানের বিষয়টি তখন প্রকাশ পায়। সূত্র: বিবিসি।