সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনকে সাউথইস্ট ব্যাংকের আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংক লিমিটেড সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনের ঢাকার সাভারের কবিরপুরে অবস্থিত নিজস্ব জায়গায় সীমানাপ্রাচীর ও প্রবেশদ্বার নির্মাণে সহায়তা হিসেবে ৩০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে। গতকাল মঙ্গলবার সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনের চেয়ারম্যান আনোয়ার হোসেনের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি