প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা মেজর (অব.) ডা. রেজাউল হক চতুর্থ দফায় সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি তাঁকে চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। রেজাউল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি এসআইবিএলের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। তিনি ইউনাইটেড হাসপাতালের পরিচালক এবং আবাসন খাতের একটিভ বিল্ডার্স, লিটল হাউস, প্রবাসী ফোরাম কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান। বিজ্ঞপ্তি