সোস্যাল ইসলামী ব্যাংকের জমিদারহাট শাখার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১১৫তম শাখা ‘জমিদারহাট শাখার’ উদ্বোধন করা হয়েছে। এসআইবিএলের চেয়ারম্যান মেজর মো. রেজাউল হক (অব.) প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. আবুল বাশার ভূঁইয়া এবং বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান আবদুর রহিম। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন নির্বাহীরা। বিজ্ঞপ্তি।