প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুরের চৌরাস্তায় সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১২১তম শাখার উদ্বোধন করা হয়েছে। শাখাটির উদ্বোধন করেন সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) ডা. মো. রেজাউল হক। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহমান, ব্যাংকের পরিচালক মো. আবদুর রাজ্জাক ও মো. আবুল বাশার ভূঁইয়া। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি