সোস্যাল ইসলামী ব্যাংকের নতুন সেবা ‘সুখের ঠিকানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) পোশাকশিল্পে নিয়োজিত নারী কর্মীসহ স্বল্প আয়ের শ্রমজীবী জনগোষ্ঠীর জন্য ‘সুখের ঠিকানা’ নামে একটি বিশেষ সঞ্চয়সুবিধা চালু করেছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ঢাকার হাসনাবাদে রিভারসাইড সোয়েটার ফ্যাক্টরি প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করেন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল, প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড ও রিভারসাইড গার্মেন্টস ফ্যাক্টরি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।‘সুখের ঠিকানা’ স্কিমের গ্রহীতারা আগুনে পুড়ে যাওয়াসহ যেকোনো দুর্ঘটনাজনিত জখমের কারণে কাজে অক্ষম হয়ে পড়লে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বিমার দাবিদার হবেন। বিমার প্রিমিয়াম সোস্যাল ইসলামী ব্যাংক বহন করবে।