সোস্যাল ইসলামী ব্যাংকের শাখা কাকরাইলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১০১তম শাখা রাজধানীর কাকরাইলে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) রেজাউল হক প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এবং রাজমণি ঈশা খাঁ শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক আহসান উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদসহ বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকেরা। বিজ্ঞপ্তি।