কলকাতা শিল্প ও বাণিজ্য মেলায় এবারে বাংলাদেশ প্যাভিলিয়নে অন্তত এক কোটি ২৫ লাখ রুপির পণ্য বিক্রি হয়েছে। পাশাপাশি সেরা প্যাভিলিয়নের পুরস্কারও পায় বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশ উত্সবেও ব্যাপক সাড়া পায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো।শিল্প ও বাণিজ্য মেলা: কলকাতার বাইপাস ও পার্ক সার্কাস কানেক্টরের সামনে মিলনমেলা ময়দানে গত ২৪ ডিসেম্বর শুরু হয় ২৩তম কলকাতা শিল্প ও বাণিজ্য মেলা। পশ্চিমবঙ্গ সরকার ও বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) যৌথভাবে মেলাটির আয়োজন করে। ১১ দিনের এ মেলায় বাংলাদেশের ৪০টি শিল্পপ্রতিষ্ঠান যোগ দেয়।বাংলাদেশ উত্সব: বাংলাদেশের ৩৮তম বিজয় দিবস উপলক্ষে কলকাতার পার্ক সার্কাসের বঙ্গবন্ধু শেখ মুজিব সরণির বাংলাদেশ উপদূতাবাস চত্বরে আয়োজন করা হয় ছয় দিনব্যাপী দ্বিতীয় ‘বাংলাদেশ উত্সব’। এতে বাংলাদেশের ২৪টি শিল্পপ্রতিষ্ঠান যোগ দিয়ে ব্যাপক সাড়া পায়।মেলায় যোগ দেওয়া বাংলাদেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই প্রথম আলোকে জানায়, ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আরও বেশি করে বাংলাদেশি পণ্য ভারতে আমদানি করতে হবে। একই সঙ্গে তারা সীমান্তের শুল্ক ও অশুল্ক বাধা দূর করারও দাবি জানায়।