সোয়া চার কোটি যাত্রী পরিবহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বিদায়ী ২০১৩ সালে বিশ্বব্যাপী মোট চার কোটি ৩০ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে এমিরেটস এয়ারলাইন। এক লাখ ৬৪ হাজার ৬৩৫টি ফ্লাইটের সাহায্যে এই বিপুলসংখ্যক যাত্রী পরিবহন করে এমিরেটস।
আলোচ্য বছরে এমিরেটসের বহরে ২৪টি নতুন উড়োজাহাজ যোগ হয়েছে; যার মধ্যে ছিল এয়ারবাস এ৩৮০, বোয়িং৭৭৭ ও বোয়িং৭৭৭ ফ্রেইটার। নতুন গন্তব্য বেড়েছে নয়টি।
এমিরেটস এয়ারলাইন ২০১৩ সালে স্কাইট্রাক্স ‘ওয়ার্ল্ড বেস্ট এয়ারলাইন’ পুরস্কারসহ অনেক স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছে।
এই বিমান সংস্থায় বর্তমানে ১৩৭ জাতির প্রায় ১৮ হাজার কেবিন ক্রু রয়েছেন। বিজ্ঞপ্তি।