দিনের শুরু থেকে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা পৌণে একটায় সোয়া দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে একটায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২ পয়েন্ট কমে ৪৫৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। এক পর্যায়ে সূচক ২১ পয়েন্ট কমেছিল। এই মুহুর্তে সূচক কমার হার হ্রাস পেলেও নিম্নমুখী রয়েছে সূচক।এই সময়ে ডিএসইতে মোট ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৬টির দাম বেড়েছে। কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ২২৭ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণ ফোন, বিকন ফার্মা, ইউসিবিএল, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, এনবিএল ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনবিএল প্রভৃতি।