সোয়া দুই ঘণ্টায় লেনদেন ২৭৭ কোটি টাকার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার শুরু থেকে সূচকের ওঠানামা চললেও এখন নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। বেলা পৌনে একটায় ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা পৌনে একটায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৮ পয়েন্ট কমে ৪৬২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে যায়। আর ২০ মিনিটে সূচক কমেছিল ৮ পয়েন্ট। আর আধা ঘণ্টায় সূচক বেড়েছিল ৩২ পয়েন্ট। এভাবে শুরুতে কয়েকবার ওঠানামা করে সূচক।এই সময়ে ডিএসইতে মোট ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০২টিরই দাম কমেছে। বেড়েছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ২৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: যমুনা অয়েল, তিতাস গ্যাস, বিএসসিসিএল, আরএন স্পিনিং, ইউসিবিএল, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, বেক্সিমকো, সিএমসি কামাল ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।