সোয়া দুই ঘণ্টায় লেনদেন ২৯০ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে সূচকের ওঠানামা লক্ষ করা যাচ্ছে। বেলা পৌনে একটায় সোয়া দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে একটায় লেনদেনের সোয়া দুই ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯ পয়েন্ট বেড়ে ৪৫১১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক বেড়েছিল ৩৪ পয়েন্ট। এর পর সূচক নিম্নমুখী হয়। বেলা সাড়ে ১১টায় সূচক ১০ পয়েন্ট কমেছিল। এভাবেই ওঠানামা করছে সূচক।এই সময়ে ডিএসইতে মোট ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২২টিরই দাম কমেছে। বেড়েছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ২৯০ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, আমরা টেকনোলজিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস ও তাল্লু স্পিনিং প্রভৃতি।