সোয়া দুই ঘণ্টায় লেনদেন ৩৪৪ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচককের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলেছে। বেলা ১২টা ৪৫ মিনিটে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে একটায় লেনদেনের সোয়া দুই ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২৫ পয়েন্ট কমে ৪৫৫৩ পয়েন্টে পৌঁছেছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক বেড়েছিল ৫১ পয়েন্ট আর ৪৫ মিনিটে বেড়েছিল ৩৭ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমে নিম্নমুখী হয়, যা এখনও অব্যাহত রয়েছে।বেলা ১২টা ৪৫ মিনিটে ডিএসইতে মোট ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৭টিরই দাম কমেছে। বেড়েছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৩৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: যমুনা অয়েল, ইউনাইটেড এয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, ইউসিবিএল ও আমরা টেকনোলজিস প্রভৃতি।