সোয়া দুই ঘণ্টায় লেনদেন ৬৩০ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। দুপুর ১২টা ৫০ মিনিটে ডিএসইতে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। আর লেনদেনেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টা ৫০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১৭ পয়েন্ট বেড়ে ৪৭০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। এক পর্যায়ে সূচক গতকালের চেয়ে ১২৫ পয়েন্ট বেড়েছিল। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২২১টিরই দাম বেড়েছে। কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৬৩০ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, ইউসিবিএল, তিতাস গ্যাস, এক্সিম ব্যাংক, আরএন স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিএমসি কামাল, বিকন ফার্মা ও কেয়া কসমেটিকস প্রভৃতি।