সৌদি আরবে বিদ্যুৎ কেন্দ্র করবে হুন্দাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার ভারী শিল্পপ্রতিষ্ঠান হুন্দাই সৌদি আরবে ৩২০ কোটি ডলার ব্যয়ে একটি তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে। মঙ্গলবার হুন্দাইয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।সৌদি আরবের জ্বালানি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি অনুসারে জেদ্দার ২০ কিলোমিটার দক্ষিণে ও লোহিত সাগরের কাছে হুন্দাই ২০১৭ সালের মধ্যে দুই হাজার ৬৪০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে। বিবৃতিতে বলা হয়, হুন্দাই যে বিদ্যুৎ উৎপাদন করবে, তা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সরবরাহকৃত মোট বিদ্যুতের পাঁচ শতাংশের সমপরিমাণ। সূত্র: এএফপি