সৌদি আরবে ৪১ কোটি টাকার পণ্য রপ্তানি করবে এলিন ফুড
স্থানীয় এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড চলতি ২০১০-১১ অর্থবছরে সৌদি আরবে ৬০ লাখ মার্কিন ডলার বা ৪১ কোটি ১০ লাখ টাকা সমমূল্যের পণ্য রপ্তানি করবে।এ ব্যাপারে সৌদি আরবের আমদানিকারক প্রতিষ্ঠান মারজুক সাদ আল হারবির সঙ্গে সম্প্রতি এলিন ফুড প্রোডাক্টসের একটি বিক্রয়চুক্তি হয়েছে।এলিন ফুড প্রোডাক্টসের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল মাজেদ ও মারজুক সাদ হারবির বিপণন মহাব্যবস্থাপক আবদুল্লাহ আলী আল হাবাদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলিন ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান ওমর ফারুক, সিনিয়র অপারেশন ম্যানেজার মোহাম্মদ জালাল উদ্দিন ও কান্ট্রি ম্যানেজার দিলদার হোসেন মোহন এবং মারজুক সাদ আল হারবির বিপণন ব্যবস্থাপক আবদুল্লাহ আল হাবাদি, আইন উপদেষ্টা আহমদ আল হাবাদি, কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম তুহিন, বিপণন ব্যবস্থাপক কামরুজ্জামান সুমন, সহকারী হিসাব ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, মু. আবু নাছের প্রমুখ উপস্থিত ছিলেন।এই চুক্তির আওতায় এলিন ফুড প্রোডাক্টস বাংলাদেশ থেকে এলিন ব্র্যান্ডের গুঁড়া মশলা, সরিষার তেল, সুগন্ধি চাল, মুড়ি, চানাচুর, ড্রিংকস, বিসু্কট, আচার ও কনফেকশনারি আইটেমসহ তাজা শাকসবজি, ফলমূল, পান প্রভৃতি পণ্য সৌদি আরবে রপ্তানি করবে। বিজ্ঞপ্তি।