সৌদি আরবের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষরিত হবে আজ মঙ্গলবার। চুক্তি স্বাক্ষর করতে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গতকাল রাতে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। এ সফরে পাঁচজন সরকারি কর্মকর্তা ও ১২ জন ব্যবসায়ীর সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী। জানা গেছে, কর পরিহার চুক্তি ছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে ফারুক খানের সঙ্গে সৌদি আরবের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সময় রিয়াদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা বাণিজ্যমন্ত্রীর।