সৌদিতে হজ ফি বাবদ ৬৮৩০ রিয়াল পাঠানো যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের খরচ হিসাবে ৬ হাজার ৮৩০ সৌদি রিয়াল পাঠানো যাবে। ব্যাংকগুলোকে হজযাত্রীদের নামের তালিকা অনুযায়ী টাকা পাঠানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজযাত্রীদের নামের তালিকা দাখিল সাপেক্ষে হজ এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু ব্যক্তিদের ফি বাবদ ৬ হাজার ৮৩০ সৌদি রিয়াল পাঠানো যাবে। এর মধ্যে বাড়িভাড়া বাবদ ৪ হাজার ১৪১ রিয়াল, খাওয়া খরচ ১ হাজার ৬০০ রিয়াল ও মোয়াল্লেম ফি ১ হাজার ৮৯ রিয়াল।

প্রচলিত নিয়মে দেশের বাইরে অর্থ নেওয়ার সুযোগ সীমিত। তাই হজ পালনের জন্য বিশেষ ব্যবস্থায় অর্থ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।