সৌম্য সরকারকে সংবর্ধনা দিল গ্রিন ইউনিভার্সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং গ্রিন ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ক্রিকেটার সৌম্য সরকারকে সংবর্ধনা দিয়েছে গ্রিন ইউনিভার্সিটি। গত ক্রিকেট বিশ্বকাপ ও সাম্প্রতিক পাকিস্তান দলের বিপক্ষে কৃতিত্বের স্বাক্ষর রাখায় প্রতিষ্ঠানটির স্পোর্টস ক্লাব তাঁকে এ সংবর্ধনা দেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে ছিলেন ট্রেজারার মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লে. কর্নেল মো. আলী আম্বিয়াল হক খান (অব.) প্রমুখ। বিজ্ঞপ্তি।