সৌরবিদ্যুতের বিষয়ে আরআরইএলের সঙ্গে জিএইচইএলের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেড (আরআরইএল) সৌরবিদুৎ ব্যবস্থার প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করবে গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেডকে (জিএইচইএল)।এ ব্যাপারে আরআরইএলের সঙ্গে সম্প্রতি আশা ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান জিএইচইএল একটি সমঝোতা চুক্তি সই করেছে।জিএইচইএলের ব্যবস্থাপনা পরিচালক মোশতাক আহমেদ ও আরআরইএলের ব্যবস্থাপনা পরিচালক মুনাওয়ার মিসবাহ্ মঈন এই সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে আরআরইএলের মহাব্যবস্থাপক সোহেল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।