স্কয়ার ইনফরমেটিকস ও এক্সপ্রেস লেদার প্রোডাক্টসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্কয়ার ইনফরমেটিকস লিমিটেড ও এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। গত মঙ্গলবার এক্সপ্রেস লেদার প্রোডাক্টসের প্রধান কার্যালয়ে কোম্পনিটির ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম ও স্কয়ার ইনফরমেটিকসের জেনারেল ম্যানেজার স্কোয়াড্রন লিডার (অব.) আহমেদ উল্লাহ ভুঁইয়া চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন এক্সপ্রেস লেদারের মানবসম্পদ বিভাগের প্রধান এমদাদুল করিম, অ্যাকাউন্টস ও ফাইন্যান্স বিভাগের প্রধান আবু ঈসা ভুঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি