স্কয়ার ইনফরমেটিকস ও ওয়ান ফার্মার মধ্যে একটি চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্কয়ার ইনফরমেটিকস ও ওয়ান ফার্মার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি স্কয়ার ইনফরমেটিকসের প্রধান কার্যালয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চার্লস সি আর পাত্র এবং ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ইনফরমেটিকসের জেনারেল ম্যানেজার স্কোয়াড্রন লিডার (অব.) আহমেদ ইউ ভুইয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম বসাক এবং ওয়ান ফার্মার অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্সের সহকারী জেনারেল ম্যানেজার মো. মাহমুদুর রহমান। বিজ্ঞপ্তি।