স্কলার্স স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা কমপ্লেক্স মাঠে আজ শুক্রবার ধানমন্ডির স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী। এতে অন্যদের মধ্যে স্কুলের চেয়ারম্যান শাহনাজ হুদা, অধ্যক্ষ জিয়া উদ্দিন, পরিচালক (প্রশাসন) আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।