প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে প্রথমবারের মতো পণ্যবাহী বিমান চালু করেছে স্কাই ক্যাপিটাল এয়ারলাইনস। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে ফিতা কেটে এই বিমানের উদ্বোধন করেন সিএএবির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসেইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এয়ারলাইনস অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরী। বিজ্ঞপ্তি।