স্কার্পে ই মোডার যাত্রা শুরু হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ইতালির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত জুতা তৈরির প্রতিষ্ঠান স্কার্পে ই মোডা লিমিটেড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শনিবার আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহী। অতিথি ছিলেন লেদার গুডস্ অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি।