স্কিম বাস্তবায়নের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য গঠিত বিশেষ স্কিম প্রণয়ন কমিটির সুপারিশ বাস্তবায়নের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একই সঙ্গে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর স্কিম বাস্তবায়ন-সংক্রান্ত তথ্য জমা দেওয়ার সময় আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।গত ৬ আগস্ট এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। আজ রোববার নির্দেশনাটি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।এসইসির ওই নির্দেশনায় বলা হয়, ‘পুঁজিবাজারে ক্ষুদ্র্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে প্রণীত বিশেষ স্কিম কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নকরত পরিপালন প্রতিবেদন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্টক ব্রোকারগুলো সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে ও নির্ধারিত মার্চেন্ট ব্যাংকগুলো বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনে (বিএমবিএ) জমা দেওয়ার জন্য সময় বাড়ানো হলো।’ একই সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জ ও বিএমবিএর জন্য প্রযোজ্য সমন্বিত পরিপালন প্রতিবেদন আগামী ১৪ অক্টোবরের মধ্যে কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় নির্দেশনায়।এর আগে এসইসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী ১৪ আগস্টের মধ্যে স্কিম বাস্তবায়ন করে প্রতিটি মার্চেন্ট ব্যাংককে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা এসইসি। পাশাপাশি ৩০ আগস্ট স্কিম বাস্তবায়ন-সংক্রান্ত একটি সমন্বিত প্রতিবেদন দুই স্টক এক্সচেঞ্জ ও বিএমবিএকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিএমবিএর পক্ষ থেকে স্কিম বাস্তবায়নের জন্য সময় বাড়ানোর আবেদন করা হয় এসইসির কাছে।