স্কিলফুল সম্মেলন অনুষ্ঠিত হলো
সুইসকন্ট্যাক্টের নেতৃত্বে স্কিলস ফর আনএমপ্লয়েড অ্যান্ড আন্ডারএমপ্লয়েড লেবার (স্কিলফুল) প্রকল্পটির এক সম্মেলন সম্প্রতি ঢাকায় ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন সুইসকন্ট্যাক্টের দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক মনিষরাজ পান্ডে।
বক্তব্য দেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রথম সচিব লিবিউস সউকুপভা, স্কিলফুলের প্রকল্প ব্যবস্থাপক দেবী প্রসাদ দাহাল, স্কিলফুলের প্রকল্প পরিচালক নাফিস মুনতাসির, মার্কেট ডেভেলপমেন্ট ফোরামের নির্বাহী পরিচালক জুনায়েদ রাব্বানি প্রমুখ।
সম্মেলনে জানানো হয়, সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্সের (সিএমইস) যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্পটি বিগত তিন বছরে ১৯ হাজার ১৫ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে, যাদের মধ্যে অধিকাংশই ছিল নারী। প্রশিক্ষণ প্রদানকারী, প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষিতদের আর্থিক পরিসেবা প্রদানে স্কিলফুল চারটি ব্যাংক এবং চারটি ক্ষুদ্র ঋণদাতা