প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমটিবি জুনিয়র’ শীর্ষক কার্যক্রমের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) বিদ্যালয়গামী শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং সেবা দিয়ে আসছে। এর স্বীকৃতি হিসেবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এমটিবিকে প্রশংসাপত্র দিয়েছে। ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা মো. হাসেম চৌধুরীর হাতে প্রশংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।