স্কুল ব্যাংকিং হিসাবে ৩০৪ কোটি টাকা জমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে এ পর্যন্ত স্কুল ব্যাংকিংয়ের দুই লাখ ৮৪ হাজার হিসাবে মোট ৩০৪ কোটি টাকা জমা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল শনিবার নগরের আগ্রাবাদ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত স্কুল ব্যাংকিং সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক হান্নানা বেগম, কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. নওশাদ আলী চৌধুরী, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও স্কুল ব্যাংকিং সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি দেবাশীষ চক্রবর্তী। এতে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মাসুম কামাল ভূঁইয়া। সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান।