স্কুলশিক্ষার্থীদের জন্য এনসিসি ব্যাংকের সঞ্চয়ী স্কিম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এনসিসি ব্যাংক নতুন একটি স্কিম চালু করেছে।ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম সম্প্রতি দিনাজপুর জিলা স্কুলে ‘এনসিসিবি ইয়াংস্টার অ্যাকাউন্ট’ নামের এই নতুন সঞ্চয়ী স্কিমের উদ্বোধন করেন।এ সময় ব্যাংকের পরিচালক খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহিন আক্তার, প্রাক্তন ছাত্র এ টি এম আফসার ও মোস্তফা কামাল ফারুক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, ১৮ বছরের কম বয়সী যেকোনো স্কুলশিক্ষার্থী এনসিসিবি ইয়াংস্টার অ্যাকাউন্ট খুলতে পারবে। এর আওতায় সাধারণ সঞ্চয়ী, মাসিক সঞ্চয়ী ও স্থায়ী আমানত হিসাব খোলার সুযোগ রয়েছে এবং হিসাবটি পুরোপুরি সার্ভিস চার্জমুক্ত। বিজ্ঞপ্তি।