প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চবিদ্যালয় পর্যায়ে জলবায়ুর বিরূপ প্রভাবের পরিপ্রেক্ষিতে সহনীয় স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে এবং স্থানীয় ব্যক্তিদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে কোকা-কোলা বাংলাদেশ এবং ওয়াটার এইড। প্রতিষ্ঠান দুটি যৌথভাবে গত সোমবার প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। এর ফলে সরাসরি উপকৃত হবে বিদ্যালয় পর্যায়ের ১৮ হাজার শিক্ষার্থী। কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব খান প্রকল্পটি চালুর ঘোষণা দেন। প্রকল্পের মেয়াদ হবে এক বছর। ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. খায়রুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি