প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড স্ক্যান সিমেন্টের রিটেইল পার্টনারদের নিয়ে সম্প্রতি ‘আপনজন’ শীর্ষক জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়ার ‘হোটেল মম ইন’-এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর সৈয়দ আবু আবেদ সাহের, স্ক্যান সিমেন্টের ব্যবসায়িক সহযোগী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে চলচ্চিত্র তারকা মাহিয়া মাহি ও আরিফিন শুভ নাচ পরিবেশন করেন এবং সংগীত পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিলেন প্রায় দেড় হাজার ডিলার, রিটেইলার ও তাঁদের পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি