স্কয়ার কনজুমার প্রডাক্টসের আইএসও সনদ লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেড সম্প্রতি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডের (আইএসও) ২২০০০:২০০৫ সনদ অর্জন করেছে।গুঁড়া মসলা, মিক্সড মসলা, স্ন্যাকস, আচার ও চাটনিজাতীয় পণ্য উৎপাদন ও প্যাকেজিংয়ের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেড এই সনদ লাভ করে।ঢাকার মহাখালীর স্কয়ার সেন্টারে স্কয়ার গ্রুপের নির্বাহী পরিচালক এম আশিকুল হক চৌধুরীর হাতে ওই সনদ তুলে দেন ইন্টারটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ডেভিড গ্রেগরি।অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার রোনাল্ড বিশ্বাস এবং স্কয়ার কনজুমার প্রডাক্টসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইন্টারটেক হচ্ছে ব্যবস্থাপনা পদ্ধতির নিরীক্ষণ ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।