স্কয়ার কনজুমার প্রডাক্টসের বার্ষিক বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০০৯ সম্প্রতি সিলেটের খাদিমনগর বিআরডিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে কোম্পানির ৩৬৭ জন মাঠপর্যায়ের বিক্রয় প্রতিনিধি যোগ দেন।সম্মেলনে কোম্পানির ২০০৯ সালের বিক্রয় লক্ষ্যমাত্রা ও অর্জিত বিক্রয় সাফল্য পর্যালোচনা এবং ২০১০ সালের বিক্রয় ও বিপণন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সম্মেলনে স্কয়ার কনজুমার প্রডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ঊর্ধ্বতন বিক্রয় ও বিতরণ ব্যবস্থাপক আবু তৈয়ব সিদ্দিকী, সহকারী বিপণন ব্যবস্থাপক ওবায়দুল হক, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মানবসম্পদ ব্যবস্থাপক মো. ইউনুস আলী এবং সহকারী হিসাব ও অর্থ ব্যবস্থাপক মাহমুদ হাসান বক্তব্য দেন। সম্মেলনের শেষ পর্যায়ে ২০০৯ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারী বিক্রয় প্রতিনিধিদের মধ্যে সনদ, প্রশংসাপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।