স্কয়ার কনজুমার প্রডাক্টসের বার্ষিক বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০১০ সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে কোম্পানির মাঠপর্যায়ের ৪৫৬ জন বিক্রয় প্রতিনিধি যোগ দেন।স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সহকারী মহাব্যবস্থাক (বিক্রয় ও বিপণন) আবু তৈয়ব সিদ্দিকী, ঊর্ধ্বতন বিপণন নির্বাহী আতিকুল আলম, হিসাব ও অর্থ উপমহাব্যবস্থাপক গোলাম কিবরিয়া এবং স্কয়ার হসপিটালসের পরিচালক কে এম সাইফুল ইসলাম সম্মেলনে বক্তব্য দেন।সম্মেলনে কোম্পানির ২০১০ সালের বিক্রয় কার্যক্রম পর্যালোচনা এবং ২০১১ সালের বিক্রয় ও বিপণন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।অঞ্জন চৌধুরী প্রতিযোগিতামূলক বাজারে গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য উৎপাদন ও ভোক্তাসেবা নিশ্চিত করার মাধ্যমে স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডকে একটি আন্তর্জাতিক মানের খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি রাঁধুনি, রুচি ও চাষির ব্র্যান্ডের পণ্যসামগ্রী বিতরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে সমন্বয় সাধনের ওপর জোর দেন।অঞ্জন চৌধুরী আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে যথাযথভাবে কোম্পানির কর্মকৌশল নির্ধারণ করা হবে এবং সব পর্যায়ের বিক্রয় প্রতিনিধিরা নিরলস পরিশ্রম, আন্তরিক প্রচেষ্টা ও সততার সমন্বয় ঘটিয়ে তাঁদের ঈপ্সিত লক্ষ্য অর্জনে সক্ষম হবেন।আবু তৈয়ব সিদ্দিকী বিতরণব্যবস্থাকে সুদৃঢ় করে ভোক্তাদের কাছে স্কয়ারের পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে সবাইকে ব্রতী হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।