স্কয়ার কনজুমার প্রডাক্টসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০১১ সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে কোম্পানির ২১৩ জন পরিবেশক যোগ দেন। সম্মেলনের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে কোম্পানির সহকারী বিক্রয় ও বিতরণ মহাব্যবস্থাপক আবু তৈয়ব সিদ্দিকী, হিসাব ও অর্থ উপমহাব্যবস্থাপক গোলাম কিবরিয়া, সহকারী হিসাব ও অর্থ ব্যবস্থাপক মাহমুদ হাসান এবং সহকারী উৎপাদন ব্যবস্থাপক মো. আতাব আলী উপস্থিত ছিলেন।অঞ্জন চৌধুরী কোম্পানির সবাইকে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মাধ্যমে রাঁধুনী, রুচি ও চাষি ব্র্যান্ডের পণ্যসামগ্রী ভোক্তাসাধারণের কাছে সহজলভ্য করার আহ্বান জানান। পাশাপাশি তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের জন্য পরিবেশকদেরও আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন।অঞ্জন চৌধুরী প্রতিযোগিতামূলক বাজারে মানসম্পন্ন খাদ্যপণ্য উৎপাদন ও ভোক্তাসেবা নিশ্চিত করার মাধ্যমে স্কয়ার কনজুমার প্রডাক্টসকে আন্তর্জাতিকমানের খাদ্যপণ্য উৎপাদনকারী কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।সম্মেলনের শেষ পর্বে কোম্পানির ২০১০ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারী পরিবেশকদের সনদ ও ক্রেস্ট প্রদান এবং র‌্যাফল ড্রয়ের পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।