স্কয়ার গ্রুপের নতুন চেয়ারম্যান হলেন স্যামুয়েল এস চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার গ্রুপের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন স্যামুয়েল এস চৌধুরী। ২০০৮ সাল থেকে তিনি গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।স্কয়ারের স্থপতি বাবা স্যামসন এইচ চৌধুরীর হাত ধরে ১৯৭৪ সালে কর্মজীবনে প্রবেশ করেন স্যামুয়েল এস চৌধুরী। এর পর থেকে দীর্ঘ ৩৮ বছর ধরে তিনি স্কয়ার গ্রুপের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। স্যামুয়েল এস চৌধুরী ১৯৪৮ সালের ২৯ এপ্রিল পাবনায় জন্মগ্রহণ করেন। ঢাকার নটর ডেম থেকে উচ্চমাধ্যমিক শেষ করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন। পরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ট্রিনটি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে স্যামুয়েল চৌধুরী দুই সন্তানের জনক। বিজ্ঞপ্তি।