স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রত্না পাত্র সমপ্রতি স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন।রত্না পাত্র ২০০৭ সালে পরিচালক হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে যোগ দেন। তিনি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর একমাত্র কন্যা। তিনি সমরিতান চিলড্রেন হোম ও সমরিতান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য। তাঁর স্বামী চার্লস সি আর পাত্র স্কয়ার ইনফরমেটিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।রত্না পাত্র পাবনায় জন্ম নেন এবং সেখানে শিক্ষাজীবন শুরু করেন। তিনি ইডেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।