স্কয়ার টেক্সটাইলের নগদ ও শেয়ার লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১৬ শতাংশ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে ১.৬০ টাকা) নগদ এবং ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, আগামী ২৯ মে সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জে স্কয়ার টেক্সটাইলের কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৩০ এপ্রিল। গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ৬.৩৭ টাকা এবং প্রকৃত সম্পদ মূল্য ৪০৬ কোটি টাকা।