প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের হোটেল সি প্যালেসের বলরুমে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন। সম্মেলন উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারপারসন রত্না পাত্র। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, হিসাব ও অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া, স্কয়ার ইনফরমেটিকসের ব্যবস্থাপনা পরিচালক চার্লস সি আর পাত্র, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান আবু তৈয়ব সিদ্দিকী এবং বিপণন বিভাগের প্রধান মালিক মোহাম্মদ সাঈদ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিক্রয় বিভাগের প্রধান শেখ মঈনুল ইসলাম এবং বিপণন ব্যবস্থাপক মোহাম্মদ ইমতিয়াজ ফিরোজসহ বিক্রয় প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি।